• facebook
  • twitter
  • youtube
Monday, 14 September, 2026

সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ,বুধবার থেকে মিলতে পারে স্বস্তি 

কলকাতা,২০ মার্চ — বিগত কয়েকদিন থেকেই মেঘলা আকাশ ,মাঝারি বৃষ্টির দেখা মিলছে শহরে। ফাল্গুনের চাপা গরমের হাত থেকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে শুক্রবারের কালবৈশাখী ও বৃষ্টিপাত। শনি ও রবিবারও সারাদিনে বারবার ভিজেছে বঙ্গ। । আবহাওয়া দফতর সূত্রের খবর ,২০শে মার্চ সোমবার সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবারও ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ,বুধবার থেকে মিলতে পারে স্বস্তি 

কলকাতা,২০ মার্চ — বিগত কয়েকদিন থেকেই মেঘলা আকাশ ,মাঝারি বৃষ্টির দেখা মিলছে শহরে। ফাল্গুনের চাপা গরমের হাত থেকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে শুক্রবারের কালবৈশাখী ও বৃষ্টিপাত। শনি ও রবিবারও সারাদিনে বারবার ভিজেছে বঙ্গ। ।

আবহাওয়া দফতর সূত্রের খবর ,২০শে মার্চ সোমবার সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবারও ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে।৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ।ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।বুধবার থেকে বৃষ্টি কমতে পারে বলে সম্ভাবনা।