• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

আইফোন, আইপ্যাড ব্যবহারে আমেরিকার নিষেধাজ্ঞা রুশ মন্ত্রকের কর্মীদের

ওয়াশিংটন, ১২ আগস্ট– অ্যাপলের মোবাইল ফোন এবং ট্যাবলেটের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে আমেরিকা৷ রুশ গোয়েন্দাদের এই দাবি মেনে ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রকের কর্মীদের প্রাত্যহিক কাজকর্মে অ্যাপলের আইফোন এবং আইপ্যাড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া৷ যদিও ব্যক্তিগত কাজে অ্যাপলের মোবাইল বা ট্যাবলেট ব্যবহারে তাঁদের বাধা নেই৷ ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভকে উদ্ধৃত করে শুক্রবার এমনই জানিয়েছে

আইফোন, আইপ্যাড ব্যবহারে আমেরিকার নিষেধাজ্ঞা রুশ মন্ত্রকের কর্মীদের

ওয়াশিংটন, ১২ আগস্ট– অ্যাপলের মোবাইল ফোন এবং ট্যাবলেটের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে আমেরিকা৷ রুশ গোয়েন্দাদের এই দাবি মেনে ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রকের কর্মীদের প্রাত্যহিক কাজকর্মে অ্যাপলের আইফোন এবং আইপ্যাড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া৷ যদিও ব্যক্তিগত কাজে অ্যাপলের মোবাইল বা ট্যাবলেট ব্যবহারে তাঁদের বাধা নেই৷ ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভকে উদ্ধৃত করে শুক্রবার এমনই জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স৷
সংবাদমাধ্যমের কাছে শাদায়েভ বলেন, ‘কর্মক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার এবং ইমেল করতে অ্যাপ্লের মোবাইল, স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের মন্ত্রকের কর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তবে ব্যক্তিগত প্রয়োজনে আইফোন ব্যবহার করতে পারবেন তাঁরা৷’
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দু’মাস আগে আমেরিকার তরফে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছিল রুশ গুপ্তচর সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)৷ আমেরিকার ওই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে তাদের দাবি, অ্যাপলের হাজার হাজার যন্ত্রে সুরক্ষায় আপস করা হয়েছে৷ সেই ফাঁকফোকর গলে রাশিয়ার উপর নজরদারি চালাচ্ছে আমেরিকা৷ রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করলেও এ নিয়ে সরকারি ভাবে বিবৃতি দেয়নি অ্যাপল৷
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযান’ শুরুর পর থেকেই রাশিয়ায় নিজেদের যাবতীয় পণ্য বিক্রি বন্ধ করেছে অ্যাপল৷ এমনকি, ‘অ্যাপল পে’-র মতো পরিষেবা কাটছাঁট করেছে তারা৷ সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ নিয়ে অ্যাপলের বিরুদ্ধে ‘ভুল তথ্যসমৃদ্ধ’ কনটেন্ট পরিবেশনের অভিযোগ তুলেছে রুশ প্রশাসন৷ সেই অভিযোগে অ্যাপলকে জরিমানাও করে একটি রুশ আদালত৷