ফুটবল ও ক্রিকেট—দুই ভিন্ন খেলার দুই তারকা। কিন্তু খেলাধুলোর প্রতি নিষ্ঠা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা তাঁদের কাছাকাছি এনেছে। এ বার হ্যারি কেনের ( Harry Kane) ব্যালন ডি’অর ( Ballon D’or) জয়ের আনন্দে সামিল হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ইংল্যান্ডের ফুটবল অধিনায়কের এই ঐতিহাসিক সাফল্যে সমাজমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক (Virat Kohli)।
সোমবার ব্যালন ডি’অর ( Ballon D’or) জিতে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন কেন ( Harry Kane) । ২০০১ সালে মাইকেল ওয়েনের পর এই প্রথম কোনও ইংরেজ ফুটবলার ব্যালন ডি’অর ( Ballon D’or) পেলেন। বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার পিছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে এবং লামিনে ইয়ামালের মতো তারকাদের।
কেনকে ( Harry Kane) শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে কোহলি (Virat Kohli) লেখেন, ‘হ্যারি, আমার বন্ধু, এই পুরস্কারের প্রতিটি অংশই তোমার প্রাপ্য। এত বছর ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলতে গিয়ে তুমি যে মানসিক দৃঢ়তা, কঠোর পরিশ্রম এবং সততার পরিচয় দিয়েছ, তার জন্য এই সম্মান তোমার প্রাপ্য।’
এখানেই থামেননি ভারতীয় ক্রিকেট তারকা (Virat Kohli)। কেনের ( Harry Kane) সাফল্যে নিজের আনন্দের কথা জানিয়ে তাঁর পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছেন কোহলি (Virat Kohli)। তাঁর কথায়, ‘তোমার জন্য সত্যিই খুব খুশি। ঈশ্বর তোমাকে এবং তোমার পরিবারকে আশীর্বাদ করুন। তোমার পরিবার নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব গর্বিত। নিজের এই যাত্রাপথের জন্য তুমিও গর্বিত হতে পারো। সব সময় আমার শুভকামনা রইল। অভিনন্দন।’
কোহলি (Virat Kohli) ও কেনের পরিচয় ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে। ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন দু’জনের দেখা হয়েছিল। সেই সাক্ষাতের পর থেকে সমাজমাধ্যমে একে অপরের সাফল্য নিয়ে শুভেচ্ছা ও প্রশংসা জানাতে দেখা গিয়েছে তাঁদের। খেলাধুলোর মঞ্চ আলাদা হলেও দু’জনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বরাবরই স্পষ্ট।
কেনের ( Harry Kane) এই ব্যালন ডি’অর ( Ballon D’or) জয়ও তাঁর দীর্ঘ দিনের ধারাবাহিকতার স্বীকৃতি। ২০২৫-২৬ মরসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুরন্ত গোলের পর গোল করেছেন তিনি। ক্লাব ও দেশের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩টি গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। বায়ার্নের সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
ব্যক্তিগত সম্মানের পাশাপাশি দলের হয়েও সাফল্য—কেনের এই দুইয়ের মেলবন্ধনই তাঁকে এ বারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার করে তুলেছিল। শেষ পর্যন্ত সে স্বীকৃতি এল। আর সেই সাফল্যে অভিনন্দন জানিয়ে দিলেন ক্রিকেটের বিরাট—বন্ধু হ্যারিকে।
দেখুন: সরশুনা কাণ্ডে পুলিশের পদক্ষেপ, অপরাধস্থলে পুনর্নির্মাণের সময় উ*লঙ্গ অভিযুক্তরা




