• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

রাজ্যের মোট ২.২৩ কোটি শিশুকে হামের টিকা যা রাজ্যের লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ, স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ মমতার  

কলকাতা, ১৪ জুন –  রাজ্যের ৯৩ শতাংশ শিশুকে হামের টিকা অর্থাৎ মিসল‌্স রুবেলা ভ্যাকসিন দেওয়ার সরকারি কর্মসূচি সফল    হয়েছে। একথা  ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ- এই আড়াই মাসে  রাজ্যে মোট ২.২৩ কোটি শিশু এবং কিশোর-কিশোরীকে হামের টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে হারের গতিতে দেশের মধ্যে পশ্চিমবঙ্গও 

রাজ্যের মোট ২.২৩ কোটি শিশুকে হামের টিকা যা রাজ্যের লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ, স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ মমতার  

কলকাতা, ১৪ জুন –  রাজ্যের ৯৩ শতাংশ শিশুকে হামের টিকা অর্থাৎ মিসল‌্স রুবেলা ভ্যাকসিন দেওয়ার সরকারি কর্মসূচি সফল    হয়েছে। একথা  ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ- এই আড়াই মাসে  রাজ্যে মোট ২.২৩ কোটি শিশু এবং কিশোর-কিশোরীকে হামের টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে হারের গতিতে দেশের মধ্যে পশ্চিমবঙ্গও  অন্যতম সগল রাজ্য। এজন্য স্বাস্থ্য কর্মীদের কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মঙ্গলবার মমতা টুইট করে লেখেন, ৯ মাস থেকে ১৫ বছরের বাচ্চাদের হামের টিকা দেওয়ার সরকারি প্রকল্প সফল ভাবে শেষ করেছে রাজ্য। ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এই টিকাকরণ চলে। মমতা লেখেন, ‘‘মোট ২.২৩ কোটি বাচ্চাকে টিকা দেওয়া হয়েছে, যা রাজ্যের লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যার ২২ শতাংশ।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সিদের মধ্যে ৯৩ শতাংশই টিকা পেয়েছে।

মুখ্যমন্ত্রী  টুইটারে পরিসংখ্যান দিয়ে জানান, রাজ্যে ১০ দিনে ১ কোটি, এবং ৩০ দিনে ২ কোটি শিশু এবং কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হয়েছে। ৪০ দিনেই লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ শিশুদের টিকা দেওয়া হয়। বুধবার দিল্লিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে এই প্রকল্পের বিষয়ে  জানানো হবে। সেখানে WHO এবং ইউনিসেফ-সহ জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা থাকবেন। টুইটারে এই সাফল্যের জন্য মমতা স্বাস্থ্যকর্মীদের সম্মান  জানান।