• facebook
  • twitter
  • youtube
Sunday, 2 August, 2026

বজবজে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতার দুই অনুগামী

বজবজে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আরও দুই। ধৃতরা উত্তর রায়পুর পঞ্চায়েতে হিরো বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতার অনুগামী বলে পরিচিত।

বজবজে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতার দুই অনুগামী

প্রতীকী চিত্র

বজবজে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আরও দুই। ধৃতরা উত্তর রায়পুর পঞ্চায়েতে হিরো বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতার অনুগামী বলে পরিচিত। এই নিয়ে বোমাবাজির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০। নির্মীয়মাণ গোডাউনকে কেন্দ্র করে কয়েকদিন আগে বজবজে বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় দু’পক্ষের মোট ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ।

বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এবং এক নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে। সেই গোডাউনে কারা ইমারতি দ্রব্য সরবরাহ করবে, তা নিয়েই বিবাদের সূত্রপাত। এই নিয়ে বুধবার দু’পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। ক্রমেই হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ। বজবজ এবং মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।