• facebook
  • twitter
  • youtube
Wednesday, 16 September, 2026

আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন ঋতমের বাবা রবীন্দ্রনাথ ঘোষ ও পরিবারের অন্য সদস্যরা। শোকাহত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরাও।

আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

Housewife Murder Photo-Representative

মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোতেই আত্মঘাতী ঘাটালের এক ছাত্র। রেজাল্ট দেখার পর থেকেই মন খারাপ হয়ে গিয়েছিল তার। পরিবার সূত্রে খবর, আরও ভালো ফলাফল আশা করেছিল ঋতম ঘোষ নামের ওই ছাত্র। নিজের প্রাপ্ত নম্বর কিছুতেই মেনে নিতে পারছিল না সে। এই কারণেই আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেয় ঋতম।
ঋতমের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বিসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে। সে শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র ছিল। মাধ্যমিকে ঋতমের প্রাপ্ত নম্বর হয়েছিল ৩৪৭। শুক্রবার সেই নম্বর দেখেই ভেঙে পড়েছিল সে। পরিবারের অনুমান, এই কারণেই অবসাদের জেরে ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ঋতম। পরিবারের সদস্যরাই তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন ঋতমের বাবা রবীন্দ্রনাথ ঘোষ ও পরিবারের অন্য সদস্যরা। শোকাহত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরাও। শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক গৌতম জানার দাবি, ঋতম খুব ভালো ছেলে ও ভালো ছাত্র ছিল। সে এভাবে আত্মহত্যার পথ বেছে নেবে তা কেউই ভাবতে পারছে না।