• facebook
  • twitter
Sunday, 1 February, 2026

জলে ডুবে মৃত্যু

ডুলুং নদীতে স্নান করার সময় জলের স্রোতে তলিয়ে যায় এক কিশোর। মৃত কিশোরের নাম রাহুল মাইতি, বয়েস ১৪। সপ্তম শ্রেণীর ছাত্র

প্রতীকী

ডুলুং নদীতে স্নান করার সময় জলের স্রোতে তলিয়ে যায় এক কিশোর। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার সাঁকরাইল থানার বনপুরা নয়াগা এলাকায়। জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাহুল মাইতি (১৪)। বাড়ি ওই গ্রামে। পরিবার সুত্রে জানা গিয়েছে রাহুল মেছেদা বিবেক জ্যোতি হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। সে সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করত। পূজোর ছুটিতে বাড়ি এসেছিল। জানা গিয়েছে এদিন দুপুরে দাদা বিশাল মাইতির সাথে রাহুল ডুলুং নদীতে স্নান করতে গিয়েছিল। সেখানে স্নান করার সময় দুই ভাই জলের স্রোতে তলিয়ে যায়। কিন্তু বরাত জোরে বিশাল কোনো রকম ভাবে জলে উঠে ভাইকে বাঁচানোর চেষ্টা করে। ভাইকে বাঁচাতে না পেরে পাশাপাশি লোকজনদের খবর দিলে তারা দ্রুত জলে নেমে বেশ কিছু সময় ধরে নদীতে তল্লাশি চালিয়ে রাহুলকে উদ্ধার করে। পরে তাঁকে দ্রুত ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনার পর গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Advertisement

Advertisement