• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

আমাদের পয়লা বৈশাখ

বেশ কিছুদিন পরে সেই ছবি শুট হল। বিশ্বাস ছিল, এইদিনে শুরু হওয়া সৌভাগ্যের প্রতীক। তখন নতুন বছর মানে টলিউড সরগরম।

নিজস্ব গ্রাফিক্স চিত্র

প্রভাত রায়

একটা সময় ছিল যখন আমরা পয়লা বৈশাখের জন্য অপেক্ষা করতাম। নতুন বছরে নতুন ছবি! পয়লা বৈশাখের দিন প্রচুর ছবির মহরত হত। এমনও হয়েছে যে, একাধিক ছবির মহরত শট নিয়ে রাখা হত। তারপরে হয়ত বেশ কিছুদিন পরে সেই ছবি শুট হল। বিশ্বাস ছিল, এইদিনে শুরু হওয়া সৌভাগ্যের প্রতীক। তখন নতুন বছর মানে টলিউড সরগরম। এখন আর সেসব কই! আমার ফেলে আসা পয়লা বৈশাখ বলতে এটাই মনে পড়ে।