• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

১০ হাজারের বেশি টাকা পাঠালেই এক ঘণ্টার অপেক্ষা! অনলাইন লেনদেনে নয়া নিয়ম আনছে আরবিআই?

১০ হাজার টাকার বেশি অনলাইন লেনদেন করলেই এক ঘণ্টার অপেক্ষা! ডিজিটাল মাধ্যমে আর্থিক প্রতারণা রুখতে নতুন নিয়ম চালুর

১০ হাজারের বেশি টাকা পাঠালেই এক ঘণ্টার অপেক্ষা! অনলাইন লেনদেনে নয়া নিয়ম আনছে আরবিআই?

প্রতীকী চিত্র

১০ হাজার টাকার বেশি অনলাইন লেনদেন করলেই এক ঘণ্টার অপেক্ষা! ডিজিটাল মাধ্যমে আর্থিক প্রতারণা রুখতে নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা পাঠানোর ক্ষেত্রে লেনদেন সম্পন্ন হতে সময় লাগবে এক ঘণ্টা। তবে সব ধরনের লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। কারা এই নিয়মের আওতায় পড়বেন, আর কারাই বা ছাড় পাবেন?

‘ইকনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি অঙ্কের অনলাইন লেনদেনের ক্ষেত্রে এক ঘণ্টার ‘ওয়েটিং পিরিয়ড’ চালুর পরিকল্পনা করছে আরবিআই। মূলত ডিজিটাল পেমেন্টে প্রতারণা এবং জালিয়াতি ঠেকাতেই এই উদ্যোগ। এই সময়ের মধ্যে গ্রাহক চাইলে সন্দেহজনক বা নিজের অজান্তে হওয়া লেনদেন বাতিল করতে পারবেন।

তবে ১০ হাজার টাকার কম অঙ্কের লেনদেনে এই নিয়ম কার্যকর হবে না। পাশাপাশি, প্রস্তাবিত বিধি শুধুমাত্র ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ, ব্যবসায়িক লেনদেন এই নিয়মের আওতায় আসবে না।

এ ছাড়াও, ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেনের ক্ষেত্রে ‘হোয়াইটলিস্টিং’-এর সুবিধা চালুর ভাবনাও রয়েছে। এর ফলে গ্রাহক আগে থেকে নির্দিষ্ট করে রাখা ব্যক্তিদের টাকা পাঠালে এক ঘণ্টার অপেক্ষার প্রয়োজন হবে না। অর্থাৎ, পরিচিত বা বিশ্বস্ত প্রাপকদের ক্ষেত্রে লেনদেন দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

এই প্রস্তাবিত নিয়ম নিয়ে আগেই খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণ মানুষের মতামত চেয়েছিল আরবিআই। শতাধিক প্রতিক্রিয়া এবং বিভিন্ন অংশীদার সংস্থার মতামত খতিয়ে দেখেই পরবর্তী পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ডিজিটাল লেনদেনে প্রতারণা রুখতে একাধিক প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। তার মধ্যে অন্যতম ছিল ১০ হাজার টাকার বেশি অঙ্কের লেনদেনে এক ঘণ্টার বিলম্ব চালু করা। সেই প্রস্তাবই এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে খবর।