আদানি এয়োরপোর্ট সিটি লিমিটেড যা কিনা আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেডের একটি পার্ট তারা এবারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। দেশজুড়ে এয়ারপোর্ট সিটি তৈরির পরিকল্পনা নিয়েছে গৌতম আদানির এই সংস্থা। আর সেই শহরে থাকবে হসপিটালিটি, রিটেল, বিনোদনের এক ঝাঁক সুবিধা।
জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে প্রথম ধাপে। মুম্বই, নভি মুম্বই জুড়ে প্রায় ২২ মিলিয়ন স্কোয়ার ফিট এলাকা জুড়ে এই কাজ করা হবে। এছাড়াও আমেদাবাদ, লখনউ, গৌহাটি, জয়পুরেও এই কাজ হবে।
৫ রাজ্যের ছটি এয়ারপোর্টের কাছে প্রায় ৬৫৫ একর জায়গা নিয়ে এই প্রকল্পের কাজ করা হবে। যার মধ্যে মুম্বই ও নভি মুম্বইতেই নেওয়া হবে ৪৪০ একর জায়গা। সকল পর্যটক, এমনকি উদ্যোগপতি, স্থানীয় মানুষজনদের কথা ভেবে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে। এর ফলে ওই সকল রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোও বদল হবে বলে মনে করছেন অনেকে।
জিৎ আদানি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশষে এয়ারপোর্টকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে। সেখানে পর্যটন, ব্যবসার প্রভাবও বিস্তার লাভ করেছে। সেই বিষয়টি মাথায় রেখে এদেশেও এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে সুবিধা পাবে আমজনতা। সেই সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানও। এমনকি পর্যটকেরাও আরও বেশি করে আকর্ষিত হবে। সিঙ্গাপুরের চাঙ্গি, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আমস্টারডামকে দেখেই এই পরিকল্পনার কথা মাথায় এসেছে বলে জানিয়েছেন তিনি। আর সেই মত এই ৬ বিমানবন্দর শহর গড়ে তুলতে চান। এর ফলে সামগ্রিক ভাবে প্রভাব পড়বে দেশের উন্নয়নেও।




