• facebook
  • twitter
  • youtube
Friday, 4 September, 2026

হাসি-ঠাট্টা থেকে কান্না! বিগ বসের ঘরে মনামী-ঝিলমের তীব্র দ্বন্দ্ব

হাসি-ঠাট্টা দিয়ে শুরু হয়েছিল ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত সেই মজার আবহই বদলে গেল চোখের জলে। বিগ বসের ঘরে বিনোদন আর বিতর্কের

হাসি-ঠাট্টা থেকে কান্না! বিগ বসের ঘরে মনামী-ঝিলমের তীব্র দ্বন্দ্ব

PIC-X

হাসি-ঠাট্টা দিয়ে শুরু হয়েছিল ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত সেই মজার আবহই বদলে গেল চোখের জলে। বিগ বসের ঘরে বিনোদন আর বিতর্কের পারদ যে কখন চড়চড় করে বাড়বে, তা আগে থেকে আঁচ করা কঠিন। সম্প্রতি তেমনই এক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ঘরের পরিবেশ। মুখোমুখি অভিনেত্রী মনামী ঘোষ এবং কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত।

ঘটনার সূত্রপাত অবশ্য নেহাতই মজা-মশকরায়। ঘরের সদস্যদের নিয়ে হাসিঠাট্টা করছিলেন ঝিলম। তাঁর সঙ্গে ছিলেন দুর্নিবারও। ভরত কলকে দেখে মজার ছলে দুর্নিবারকে ঝিলম বলেন, ভরত কলকে তাঁর নাকি তেলের কৌটোর মতো দেখতে লাগছে! ঝিলমের সেই মন্তব্যে অবশ্য মজা পেয়েছিলেন ভরত কল নিজেও।

এর পরেই মনামী ঘোষের সাজপোশাক নিয়ে মন্তব্য করেন ঝিলম। হাসতে হাসতে তিনি বলেন, মনামীকে দেখে তাঁর মনে হচ্ছে, বিদেশ থেকে আনা সুন্দর কলার খোসা খুলে সেটাই স্কার্ট হিসেবে পরে নিয়েছেন! ঝিলমের এমন মন্তব্যে তখন ঘরে হাসির রোল ওঠে। প্রথমে বিষয়টি হালকাভাবেই নিয়েছিলেন মনামী। বরং ঝিলমের কথায় সায় দিয়ে তিনি নিজেও মজা করে বলেন, তাঁর টপটা কলার মতো আর স্কার্টটা যেন কলার খোসা।

কিন্তু কিছুক্ষণ পরেই বদলে যায় পরিস্থিতি। হাসি-ঠাট্টার আবহ কাটতেই ঝিলমের মন্তব্য নিয়ে আপত্তি জানান মনামী। সরাসরি ঝিলমের কাছে গিয়ে নিজের ক্ষোভের কথা জানান অভিনেত্রী। কড়া সুরে সতর্ক করে বলেন, তাঁর সঙ্গে এ ধরনের ‘ফালতু মজা’ যেন না করা হয়।

মনামীর আচরণে কার্যত ভেঙে পড়েন ঝিলম। তাঁর বক্তব্য, ঘটনার সময় মনামী হাসিমুখে বিষয়টি নিয়েছিলেন। কিন্তু পরে আচমকাই তাঁর উপর ক্ষোভ প্রকাশ করায় তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন। আবেগ সামলাতে না পেরে কেঁদেও ফেলেন ঝিলম।

এর পর সৃজলা এবং সোনামণির কাছে গিয়ে নিজের কষ্টের কথা জানান তিনি। সৃজলা অবশ্য ঝিলমের পাশে দাঁড়ান। তাঁর বক্তব্য, কাউকে যদি কারও কোনও কিছুর সঙ্গে তুলনা করতে ইচ্ছে হয়, তা হলে সেটা বলার অধিকার তাঁর রয়েছে।

কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন ঝিলম। তখনই নিজের ছোটবেলার নানা কষ্টের কথা জানান তিনি। ঝিলমের দাবি, ছোট থেকেই তাঁকে বিভিন্ন সময়ে বুলিংয়ের শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, ছোটবেলা থেকেই মনামীকে পর্দায় দেখে বড় হয়েছেন তিনি। অভিনেত্রীর প্রতি তাঁর মনে ছিল আলাদা শ্রদ্ধা ও ভাললাগা।

তাই সেই মানুষটির কাছ থেকেই এমন তীব্র প্রতিক্রিয়া পাওয়াটা আরও বেশি কষ্ট দিয়েছে তাঁকে। মজার ছলে শুরু হওয়া একটি মন্তব্য যে শেষ পর্যন্ত ঝিলমকে এতটা আবেগপ্রবণ করে তুলবে, তা হয়তো বিগ বসের ঘরের অন্য সদস্যরাও ভাবতে পারেননি।