• facebook
  • twitter
  • youtube
Thursday, 4 June, 2026

সান বাংলার মঞ্চে জমজমাট উৎসব, গান-নাচে ফিরছে নস্ট্যালজিয়ার জাদু

গ্ল্যামারের ছোঁয়া আনছে শ্রীজলা গুহ। হেলেনের আইকনিক স্টাইল আর সেই গোল্ডেন এরার ম্যাজিক নিয়ে এক দারুণ পারফরম্যান্স।

প্রস্তুত তো? সান বাংলার প্রাণের উৎসব আসছে এক জমজমাট আয়োজন নিয়ে। নাচ, গান আর অনেক মন ছোঁয়া মুহূর্ত। দেখুন ৩১শে মার্চ, দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০-এ।

এই মঞ্চে থাকছে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স। ওম সাহানি ও জন ভট্টাচার্য একসঙ্গে নিয়ে আসছে দেব, জিৎ আর বুম্বা (প্রসেনজিৎ)-র সুপারহিট গানের স্পেশাল ট্রিবিউট। পুরোনো দিনের সেই ম্যাজিক আবার ফিরে আসবে মঞ্চে। ওম সাহানি আবার ঝড় তুলবে হৃতিক রোশনের হিট গানগুলোর সঙ্গে, তার এনার্জি আর স্টাইল নিয়ে।

গ্ল্যামারের ছোঁয়া আনছে শ্রীজলা গুহ। হেলেনের আইকনিক স্টাইল আর সেই গোল্ডেন এরার ম্যাজিক নিয়ে এক দারুণ পারফরম্যান্স। আর মনামি ঘোষ তো আছেই। তাঁর এনার্জি, স্টাইল আর পাওয়ার-প্যাকড নাচে জমে যাবে পুরো মঞ্চ! এত কিছু একসঙ্গে— মিস করা একেবারেই চলবে না!