কৃতি স্যানন। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় একটি নাম। দক্ষিণী সিনে জগত থেকে যাত্রা শুরু করে আজ বলিউডে কার্যত একটি ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর আগামীতে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ককটেল ২’। আর এই ছবি মুক্তির আগেই উঠে এল কৃতির জীবনের কিছু অজানা ঝলক।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মুক্তি পেয়েছে একটি পুরোনো ভিডিও। আর সেই ভিডিওতে দেখা গিয়েছে ‘রাবতা’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন কৃতি। ছবিটি পরিচালনা করেছিলেন হোমি আডজানিয়া। আর এই ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স ছিল দীপিকা পাডুকোনের। সেই সময়ে কৃতি হোমির সঙ্গে দীপিকার ব্যাপারে কিছু কথা বলেছিলেন। জানিয়েছেন দীপিকার স্ক্রিন প্রেজেন্স দেখে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন তিনি। এমনকি তাঁর ব্ল্যাক ড্রেস ও স্মোকি চোখ রীতিমত আলাদা মাত্রা দিয়েছিল সিনেমাটিকে। পাশাপাশি যেভাবে তিনি পারফর্ম করেছিলেন, কার্যত স্ক্রিনে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। কৃতির কথায়, ‘আমার মহিলা ক্রাশ দীপিকা।’
আরও মজার বিষয় ‘ককটেল’ সিনেমাটিতে অভিনয় করেছিলেন দীপিকা। নিজের চরিত্রটিকে এমন ভাবে দর্শকদের কাছে উপস্থাপন করেছিলেন তা সরাসরি ধাক্কা দিয়েছিল দর্শকদের। আর এবারে যেন কৃতির জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ হল। কারণ ‘ককটেল ২’ সিনেমাটিতে অভিনয় করছেন কৃতি নিজেই। তার চরিত্রের নাম অ্যালি।
কৃতির এই যাত্রাপথ কেবলমাত্র তাঁকে একজন নায়িকা হিসেবেই নয়, সেইসঙ্গে বলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে পরিচিতি দিয়েছে। কৃতির এই কথাই বুঝিয়ে দেয় মন দিয়ে স্বপ্ন দেখলে তা একদিন না একদিন সত্যি হতে বাধ্য। কারণ যেভাবে একটির পর একটি চরিত্রে কৃতি নিজেকে প্রমাণ করে চলেছেন তাতে বোঝা গিয়েছে নিজেকে প্রস্তুত করে তবেই তিনি আসেন দর্শকদের সামনে। একজন আউটসাইডার হিসেবে নিজেকে একদম শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন নিজের পরিশ্রম আর সততার জোরে। সেই সঙ্গে নিজের স্বপ্ন। যা তাকে বারবার তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। যদিও ‘ককটেল ২’ ছাড়াও এই মুহূর্তে অভিনেত্রীর হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। আশা করা যায় সেই সকল প্রজেক্টেও নিজেকে নতুন ভাবে দর্শকদের কাছে নিয়ে আসবেন তিনি।




