গড়িয়াহাটে নিজের ছাদ থেকে পড়ে গিয়ে বুধবার দুপুরে গুরুতর আহত হন পরিচালক অনীক দত্ত। সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়া মণিপার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর আসে তিনি মারা গেছেন। কীভাবে এই ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। তবে তাঁর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।
এদিন গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। এরপরই আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে গড়িয়াহাট থানার পুলিশ। অফিসার ইনচার্জ এবং অন্যানরাও রয়েছেন। রয়েছে হোমিসাইড শাখাও। বাড়ির নিচে এখনও রক্ত পড়ে রয়েছে। জায়গাটি ঘিরে দিয়েছে পুলিশ।
Advertisement
হাসপাতাল সূত্রে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর পরিচালক অনীক দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে বাংলা সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিচালিত ‘বরুণবাবুর বন্ধ’, ‘মেঘনাধবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’ মতো সিনেমার টলিউডকে সমৃদ্ধ করেছে।
Advertisement
Advertisement



