• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

গাড়ি দুর্ঘটনায় আহত শিশুশিল্পী অদ্রিজা 

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে টেলি দুনিয়ার শিশুশিল্পী অদ্রিজা মুখােপাধ্যায়। অদৃজা ছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও পাঁচজন।

গাড়ি দুর্ঘটনায় আহত শিশুশিল্পী অদ্রিজা 

প্রতীকী ছবি (File Photo: iStock)

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে টেলি দুনিয়ার শিশুশিল্পী অদ্রিজা মুখােপাধ্যায়। অদৃজা ছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও পাঁচজন। 

জানা গিয়েছে তারা প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর বাড়িতে একটি শ্রাদ্ধানুষ্ঠানে যােগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। 

পুলিশি সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা। হুগলির বলাগড়ের সােমরাবাজার এলাকায় এসটিকেকে রােডে আচমকাই ওই গাড়িটির একটি টায়ার লিক হয়ে যায়। তার ফলে গাড়িটি বাঁদিকে উল্টে গিয়ে রাস্তা থেকে জমিতে গিয়ে পড়ে। 

সেই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে গাড়ির কাচ ভেঙে তাদেরকে উদ্ধার করে। তড়িঘড়ি তাদের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর যায় পুলিশে। 

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটিকে উদ্ধার করে। কালনা হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে কলকাতাতে নিয়ে যাওয়া হয়েছে। 

টলিপাড়ার চেনা মুখ অদ্রিজা মুখােপাধ্যায়। অভিনয় করেছে ‘বালিকা বধু, ‘মহাপীঠ তারাপীঠ’- এর মতাে বিখ্যাত ধারাবাহিকে।