• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়

ছ'বছরের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়।ডিভোর্সের কথায় অনুপম লেখেন,আমাদের এই সফর খুবই সুন্দর ছিল,অত্যন্ত ভাল অভিজ্ঞতা ও সুন্দর স্মৃতি।

স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়

অনুপম রায় (Photo: Facebook@aroyfloyd)

স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়। টুইটারে বিবৃতি দিয়ে ডিভোর্সের খবর জানান অনুপম। ব্যক্তিগত জীবনের কিছু মতপার্থক্যের জেরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরও বন্ধু থাকবেন, জানালেন অনুপম।

মঙ্গলবার বেলা একটা নাগাদ টুইটারে গায়ক তথা সংগীত পরিচালক লেখেন, অনুপম ও পিয়া, অর্থাৎ আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বন্ধু হিসেবে থেকে স্বাধীনভাবে নিজেদের আলাদা পথে চলব।

প্রসঙ্গত, ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দু’জনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে।

ছ’বছরের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়। ডিভোর্সের কথা জানিয়ে অনুপম লেখেন, আমাদের এই সফর খুবই সুন্দর ছিল, অত্যন্ত ভাল অভিজ্ঞতা ও সুন্দর কিছু স্মৃতি।