
উনিশ বছর পর মহালয়ার অনুষ্ঠানে ফিরছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। আগামী ২১ সেপ্টেম্বর, বিকেল ৫:৩০টায় কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের পৃষ্ঠপোষকতায় মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে ‘জাগো দুর্গা’। সঙ্গে আছে আরো চমক। একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কবীর সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ। থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু, মৌমিতা চট্টোপাধ্যায়।





