আসছে ‘আবার প্রলয় ২’। ‘আবার প্রলয়’-এর পর থেকেই ক্রেজ ছিল। সেইমতোই ‘আবার প্রলয় ২’ এল। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘প্রলয়’ সিরিজ শুরুর দিন থেকেই দর্শকের কাছে হিট। এরপর আসে ‘আবার প্রলয়’। তাতেও বাজিমাত করে টিম রাজ। আর এবার পালা ‘আবার প্রলয় ২’-এর। ২৭ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের।
আগেরবারের মতো এবারেও মুখ্য ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি ছাড়াও এই সিরিজে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরসেনী মৈত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ প্রমুখ। প্রত্যেকেই এই সিরিজের অংশীদার হতে পেরে দারুণ খুশি৷
Advertisement
‘আবার প্রলয়’-এ দর্শক পেয়েছিল সুন্দরবনের নারীপাচার চক্রের হাল হকিকত। এবার দেখা যাবে গয়না পাচারের রহস্য।
Advertisement
শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাকে দিয়েও যে মারপিট করানো যায় সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ চক্রবর্তী ছাড়া কেউ ভাবেননি। ‘প্রলয়’ ছবিটা হয়েছিল বলেই হয়তো ‘শবর’ করতে পেরেছিলাম।’’
পরিচালক রাজ চক্রবর্তী বলেন, ‘‘অনিমেষ দত্ত আসছেন। আরও অন্যভাবে আসছেন। এবার আরও অনেক চমক নিয়ে আসছে ‘আবার প্রলয় ২’। আশাকরি দর্শকের ভালো লাগবে। আগের বারের প্রলয় হিউজ ছিল। এবারের প্রলয় আরও হিউজ। মানুষের ভালো লাগলেই কাজ করা সার্থক।
Advertisement



