• facebook
  • twitter
Sunday, 10 May, 2026

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত ‘পঞ্চবটি’ ফের খুলল বিশ্বভারতী

উত্তরায়ণের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত এই পঞ্চবটি অঙ্গন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত

রবীন্দ্রজয়ন্তীর আবহে দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ‘পঞ্চবটি’ অঙ্গন। ২৫ বৈশাখ থেকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করেছে। উত্তরায়ণের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত এই পঞ্চবটি অঙ্গন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত।
বিশ্বকবি নিজ হাতে অশ্বত্থ, বট, বিল্ব, অশোক ও আমলকি- এই পাঁচটি বৃক্ষ রোপণ করেছিলেন। পরিকল্পনায় ছিলেন পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী।দীর্ঘদিন দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল এই এলাকায়। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি আশ্রমিক, পড়ুয়া ও রবীন্দ্রঅনুরাগীরা। উপাচার্য প্রবীরকুমার ঘোষ জানান, ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই নতুনভাবে সংরক্ষণ করে পঞ্চবটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথের পাঁচটি বাড়িও সাধারণের জন্য খুলে দেওয়ার দাবি উঠেছে।

Advertisement

Advertisement