• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

আজ তৃণমূলের কর্মীসভা

হাজির থাকবেন মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মেয়র ফিরহাদ হাকিম ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার এবং বিশিষ্ট নেতারা

এ বার বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবহে আজ ৮২ নম্বর ওয়ার্ডে, চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত হবে ভবানীপুর বিধানসভা তৃণমূলের কর্মিসভা। যেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মেয়র ফিরহাদ হাকিম ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার এবং বিশিষ্ট নেতারা।