• facebook
  • twitter
Monday, 27 April, 2026

মিতালি বাগের হামলার ঘটনায় গ্রেপ্তার তিন বিজেপি কর্মী

তাঁরা হলেন সিন্টু সাঁতার, সনাতন সাঁতরা এবং রাজকুমার রায়

হুগলির গোঘাটে আক্রান্ত হন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে দাবি করা হয়েছে। ঘটনায় তিনি আহত হন এবং তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ কমিশনের। এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিইও মনোজকুমার আগরওয়ালের। তার মধ্যেই গ্রেপ্তার  করা হল তিনজন বিজেপি কর্মীকে। তাঁরা হলেন সিন্টু সাঁতার, সনাতন সাঁতরা এবং রাজকুমার রায়।

Advertisement

Advertisement

Advertisement