• facebook
  • twitter
  • youtube
Thursday, 1 October, 2026

শরৎ এল রে: ডাকের সাজে সাবেকিয়ানার প্রতিফলন মা দুর্গার মুর্তিতে

সাধারণত একচালার প্রতিমাকে এই সাজে সেজে উঠতে দেখা যায়। ডাকের সাজের সঙ্গে আমরা পরিচিত হলেও এর ইতিহাস সম্পর্কে আমাদের অনেকেরই সেভাবে ধারণা নেই

শরৎ এল রে: ডাকের সাজে সাবেকিয়ানার প্রতিফলন মা দুর্গার মুর্তিতে

Image: IANS

মা দুর্গার সাবেকিয়ানা রূপ কল্পনা করলেই চোখের সামনে ভেসে ওঠে ‘ডাকের সাজ’ (Daker Saj)। একসময় জমিদার বাড়ির মা দুর্গা ডাকের সাজে (Daker Saj) সেজে উঠতেন। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর আকার-প্রকৃতির বদল ঘটেছে। সেই সঙ্গে বদল ঘটেছে মা দুর্গার সাজেরও  (Durga Puja)। তবে দেবীর ঐতিহ্যবাহী সাজ বলতে ডাকের সাজ বা শোলার সাজকেই বোঝায়।

সাধারণত একচালার প্রতিমাকে এই সাজে সেজে উঠতে দেখা যায়। ডাকের সাজের সঙ্গে আমরা পরিচিত হলেও এর ইতিহাস সম্পর্কে আমাদের অনেকেরই সেভাবে ধারণা নেই। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় বাবু সমাজের দাপট ছিল মারাত্মক।

আরও পড়ুন: শরৎ এল রে: দুর্গাপুজোয় ঢাকের বোলে ধুনুচি নৃত্য বাঙালির আবেগ

বিত্তবান এবং অত্যন্ত প্রতিপত্তিশালী বাবুরা দুর্গাপুজোয়  (Durga Puja) অর্থব্যয়ে কোনওরকম কার্পণ্য করতেন না। আর এই পুজো ছিল তাঁদের জাঁকজমক দেখানোর অন্যতম মাধ্যম। সেই সময় এই জমিদারবাবুরাই মা দুর্গাকে  (Durga Puja) সাজিয়ে তুলতে এক বিশেষ সাজের প্রচলন করেন। যা ডাকের সাজ নামে পরিচিতি লাভ করে।

দেবী দুর্গার  (Durga Puja) অলঙ্কার হিসেবে রুপোলী ফয়েল জাতীয় বস্তু ব্যবহার করা হত। সেই সময় তা ভারতে পাওয়া যেত না। আর এই বিত্তবান বাবুরা তখন সুদূর জার্মানি থেকে সেই সাজ দেশে আনাতেন।

আরও পড়ুন: শরৎ এল রে: দুর্গাপুজোয় ঢাকের বোলে মেতে ওঠে বাঙালি

জার্মানি থেকে ডাকে অর্থাৎ ডাকবিভাগের হাত ধরে মা দুর্গার  (Durga Puja) সাজ এসে পৌঁছত দেশের মাটিতে। পোস্টাল বিভাগ বা ডাকবিভাগে আসত এই সাজ। তাই এই সাজের নাম হয়ে গেল ‘ডাকের সাজ’ (Daker Saj)  । আর এইভাবেই মা দুর্গার সাজের সঙ্গে জুড়ে যায় ডাকের সাজ (Daker Saj) শব্দটি।

প্রথমদিকে বিত্তবান কলকাতার বাবুরাই জার্মানি থেকে এই সাজ আনতেন। অন্যদের পক্ষে তা আনা সম্ভব ছিল না। এই ডাকের সাজ বাবুদের প্রভাব-প্রতিপত্তি প্রকাশেরও মাধ্যম ছিল। পরবর্তীকালে এই সাজ জমিদার বাড়ির চৌকাঠ পেরিয়ে বারোয়ারি পুজোতেও ছড়িয়ে পড়ে। আজ ডাকের সাজ মা দুর্গার  (Durga Puja) সাবেকিয়ানা রূপের অংশ হয়ে উঠেছে।

দেখুন: