• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

নারায়ণ দেবনাথকে আর্থিক সাহায্য করলেন রাজ্যপাল

তাপস দেবনাথ বলেন, 'বাবার চিকিৎসার জন্য রাজ্য সরকার সবরকম ব্যবস্থা করেছে। এরপর রাজ্যপালের তরফ থেকে এমন সহযোগিতা পাওয়ায় আমরা খুশি।'

নারায়ণ দেবনাথকে আর্থিক সাহায্য করলেন রাজ্যপাল

গত ১১ ডিসেম্বর হাওড়ার শিবপুরে অসুস্থ কার্টুনশিল্পী নারায়ণ দেবনাথের বাড়িতে সস্ত্রীক গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রোগশয্যায় থাকা পদ্মশ্রী প্রাপ্ত ওই শিল্পীর সঙ্গে দেখা করেন তিনি।

তার দ্রুত আরোগ্য কামনা করেন। সেই সাক্ষাতের পর এবার তাঁর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলেন রাজ্যপাল। শিল্পীর চিকিৎসার জন্য ওই টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধনখড়।

বুধবার ট্যুইট বার্তায় এ কথা জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল ট্যুইট করেছেন, বিখ্যাত ওই কার্টুনশিল্পীর চিকিৎসার জন্য তিনি ৫ লক্ষ টাকা দিয়েছেন। ওই শিল্পীর বাড়িতে রাজ্যপাল যে গিয়েছিলেন, সে কথাও উল্লেখ করেছেন ট্যুইটে।

রাজ্যপালের এই পদক্ষেপে খুশি শিল্পীর পরিবারের সদস্যরা। নারায়ণ-পুত্র তাপস দেবনাথ বলেন, ‘বাবার চিকিৎসার জন্য রাজ্য সরকার সবরকম ব্যবস্থা করেছে। এরপর রাজ্যপালের তরফ থেকে এমন সহযোগিতা পাওয়ায় আমরা খুশি।’