• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

এআই প্রযুক্তিতে রায়গঞ্জে নতুন কৌশলে এগোচ্ছে সিপিএম

বিজেপিও সীমিত পরিসরে সমাজ মাধ্যমে প্রচার চালাচ্ছে এবং মূলত কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো কনটেন্ট শেয়ারেই জোর দিচ্ছে।

এআই প্রযুক্তিতে রায়গঞ্জে নতুন কৌশলে এগোচ্ছে সিপিএম

নিজস্ব গ্রাফিক্স চিত্র

ভোটের প্রচারে এবার আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করছে সিপিএম। সমাজমাধ্যমে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দাপটের সঙ্গে পাল্লা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার শুরু করেছে বামেরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহের সমর্থনে সমাজ মাধ্যমে ১০ জনের একটি টিম তৈরি করা হয়েছে। এই দলটি এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও, পোস্টার ও বিভিন্ন প্রচারমূলক কনটেন্ট তৈরি করছে।

ইতিমধ্যেই প্রায় ১৫-২০টি এআই-ভিত্তিক ভিডিও প্রকাশ করা হয়েছে। আরও ভিডিও তৈরির কাজ চলছে। দলীয় নেতৃত্বের মতে, জনসংযোগের পাশাপাশি সমাজ মাধ্যমকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই প্রচার ভালো সাড়া ফেলছে বলে দাবি করা হয়েছে। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়গঞ্জে তারাই একমাত্র দল, যারা এআই-নির্ভর প্রচারে এগিয়ে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারে এখনও এআই ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপিও সীমিত পরিসরে সমাজ মাধ্যমে প্রচার চালাচ্ছে। মূলত কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো কনটেন্ট শেয়ারেই জোর দিচ্ছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও কিছু ক্ষেত্রে এআই ব্যবহার করা হলেও তা এখনও খুব সীমিত। এই অবস্থায় প্রযুক্তিনির্ভর প্রচারে রায়গঞ্জে সিপিএম নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।