রবিবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আসন্ন ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর কমিশন। সেই কারণে বাংলার ভোটের জন্য ২ লক্ষ আধা সেনা চাইল নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোট হবে বাংলায়। আর ভোটগণনার দিন ধার্য করা হয়েছে ৪ মে। ভোটের দিনগুলো এবং গণনার দিন যাতে কোনও রকম অশান্তি না হয়, সেদিকে কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনের। এই দিনগুলির জন্য ২ লক্ষ আধা সেনা চাইল কমিশন।
প্রতি বুথে ২ হাজারের বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন। সেই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে কমিশন। ভোট ঘোষণার আগেই রাজ্যে ৪৮০ কোম্পানি বাহিনী এসে গিয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলাতে রুট মার্চ শুরু করেছে বাহিনী। অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার দিনও সেই কথা বার বার শোনা গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের মুখে।
Advertisement
সূত্র মতে, এই বিপুল সংখ্যক বাহিনী নির্বাচন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই রাজ্যে থাকবে। ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পর আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভোট ঘোষণার আগেই বাহিনীর টহল শুরু হয়েছিল। সোমবার থেকে তা আরও বৃদ্ধি পেয়েছে। কোনও এলাকায় যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজরদারি করতেই ২ লক্ষ আধা সেনাবাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেক দফার জন্য ২০০০ থেকে ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
Advertisement
Advertisement



