দ্বিতীয় দফার ভোট চলাকালীনই আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। নিজের ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ডাবল সেঞ্চুরি। বাংলার মানুষ আমাদের উপর ভরসা রাখছেন।’ এদিন ভোটকেন্দ্রে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর দাবি, ‘মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। তাঁরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাইছেন।’
পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় বিরোধীদের তরফে অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আশাবাদী শমীক ভট্টাচার্য বলেন, ‘গণতন্ত্রের এই উৎসবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। শেষ পর্যন্ত মানুষের রায়ই সব ঠিক করবে।’
Advertisement
দ্বিতীয় দফার ভোটকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের ‘ডাবল সেঞ্চুরি’ লক্ষ্য নিয়ে মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে দিয়েছে। এখন দেখার, ভোটের ফলাফল সেই প্রত্যাশা পূরণ করতে পারে কি না।
Advertisement
Advertisement



