• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

স্বাধীনতা দিবসের মঞ্চে পালাবদলের ছাপ, ট্যাবলোয় শ্যামাপ্রসাদ ও কেন্দ্রীয় প্রকল্প

পূর্ত, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ, পঞ্চায়েত-সহ মোট ১০টি সরকারি দপ্তর নিজেদের প্রকল্পের ভিত্তিতে ট্যাবলো  (Tableaux) তৈরি করছে

স্বাধীনতা দিবসের মঞ্চে পালাবদলের ছাপ, ট্যাবলোয় শ্যামাপ্রসাদ ও কেন্দ্রীয় প্রকল্প

Image: ANI

ছাব্বিশে পালাবদল ঘটে গিয়ে রাজ্যে। নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। আর নতুন সরকালের আমলে প্রথম স্বাধীনতা দিবসে (Independence Day) বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পই এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ হতে চলেছে। আগামী ১৫ আগস্ট (Independence Day) রেড রোডের অনুষ্ঠানে মোট ১১টি ট্যাবলো (Tableaux) অংশ নেবে। অন্নপূর্ণা যোজনা, ভিজিবি রামজি প্রকল্প, আবাস যোজনা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবাসহ একাধিক সরকারি উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিরও আয়োজন রাখা হয়েছে।

তিন মাস হয়েছে রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে। তিন মাসের মধ্যে চালু হওয়া বিভিন্ন প্রকল্পকে জন সাধারণের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। পূর্ত, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ, পঞ্চায়েত-সহ মোট ১০টি সরকারি দপ্তর নিজেদের প্রকল্পের ভিত্তিতে ট্যাবলো  (Tableaux) তৈরি করছে। আগের সরকারেও স্বাধীনতা দিবসের (Independence Day) কুচকাওয়াজে সরকারি প্রকল্পের ট্যাবলো (Tableaux) থাকত। তবে সংখ্যায় তা ছিল সীমিত। এ বার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: পেট্রোল, ডিজেল নিতে গাড়ির বিমা দেখানোর প্রস্তাব সুপ্রিম কোর্টের

নবান্ন সূত্রে খবর, শুধু রাজ্য সরকারের প্রকল্পই নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচিও ট্যাবলোয় (Tableaux) স্থান পাবে। পাশাপাশি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদান তুলে ধরতে একটি পৃথক ট্যাবলো (Tableaux) বা বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন, তাই এবারের অনুষ্ঠানে একাধিক নতুনত্ব রাখার পরিকল্পনা করা হয়েছে।

কলকাতা পুরসভার নাগরিক পরিষেবা এবং পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তাও বিভিন্ন ট্যাবলোর (Tableaux) মাধ্যমে তুলে ধরা হবে। সরকারি সূত্রের দাবি, উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি জনসচেতনতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের অনুষ্ঠানে।

আরও পড়ুন: ‘রাজ্যের এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের উপর আস্থা নেই কেন?’— অভিষেকের মামলা খারিজ করল হাইকোর্ট

১৫ আগস্ট (Independence Day) সকাল সাড়ে ১০টায় রেড রোডে মূল অনুষ্ঠান শুরু হবে। সকালে সাড়ে ১০টায় রেড রোডে মূল অনুষ্ঠান শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) । এরপর কুচকাওয়াজ, ট্যাবলো (Tableaux)  প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, সব মিলিয়ে প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানসূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বাধীনতা দিবসকে (Independence Day) সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষিতে রেড রোড ও আশপাশের এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা বলয়, কড়া নজরদারি এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

https://youtube.com/shorts/jYtTCkplglA?si=j2RZjBNyOP5ZdN4N