• facebook
  • twitter
Saturday, 28 February, 2026

এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ

শনিবার সকাল সাড়ে দশটা থেকে তালিকা পাওয়া যাবে, তা হোয়াটসঅ্যাপ বার্তায়  জানানো হয়েছিল

প্রতীকী চিত্র

নির্দিষ্ট সূচি মেনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল শনিবার। ব্লক এবং বুথে বুথে সেই তালিকা টাঙানোর কাজ শুরু হয়ে গেল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লক ধরে তালিকা শুক্রবার রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছিল পিডিএফ আকারে। সেই তালিকা গত রাতেই প্রিন্ট করে তৈরি ছিল প্রশাসন। বিএলও সুপারভাইজারদের একাংশ জানাচ্ছেন, শনিবার সকাল সাড়ে দশটা থেকে তালিকা পাওয়া যাবে, তা হোয়াটসঅ্যাপ বার্তায়  জানানো হয়েছিল। সেই মতো তালিকা সংগ্রহ করেছেন তাঁরা। এবং সংশ্লিষ্ট বিএলওদের তালিকা দিয়েছেন। তালিকা হাতে পাওয়ার পরই সেই তালিকা প্রকাশ্যে টাঙানো শুরু হয়েছে। একই সঙ্গে সেই তালিকা দেখার হিড়িক পড়েছে। কার নাম তালিকায় রয়েছে, কাদের নামের পাশে ‘ডিলিটেড’ এবং তথ্যগ্রাহ্য অসঙ্গতির জন্য কাদের নামের পাশে ‘অ্যাজুডিকেটেড’ শব্দটি লেখা সেটাই মিলিয়ে নিতে চাইছেন সকলে। উত্তর কলকাতায় প্রায় তিন লক্ষ নব্বই হাজার  সেই সঙ্গে আরও ১৭ হাজার বাদ পড়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement