• facebook
  • twitter
Sunday, 17 May, 2026

মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর প্রথম নন্দীগ্রামে শুভেন্দু

বৈঠক শেষে রাত ১০ টা ২২ মিনিট নাগাদ দলীয় কার্যালয় থেকে তিনি কাঁথির উদ্দেশে রওনা দেন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরে শনিবার প্রথম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী, বেশ কয়েক জন বিধায়ক ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক।  প্রায় দু’ঘণ্টা বৈঠক হয়।

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া দলীয় কার্যালয়ে পৌঁছোন শুভেন্দু।  দু’টি পর্যায়ে আলোচনা হয়। আলোচনার বিষয় ছিল, সাংগঠনিক কাজ ও পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা।

Advertisement

পাশাপাশি, নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গেও প্রাথমিক আলোচনা হয়। এ দিন শুভেন্দুকে সংবর্ধনাও জানানো হয় বলে খবর। বৈঠক শেষে রাত ১০ টা ২২ মিনিট নাগাদ দলীয় কার্যালয় থেকে তিনি কাঁথির উদ্দেশে রওনা দেন।

Advertisement

Advertisement