• facebook
  • twitter
Tuesday, 26 May, 2026

মুখ্যমন্ত্রী হয়ে লালবাজারে প্রথম গেলেন শুভেন্দু

আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আধিকারিকদের সঙ্গে

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার লালবাজারে গেলেন শুভেন্দু অধিকারী। পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শহরের নিরাপত্তা, বাহিনীর আধুনিকীকরণ-সহ একাধিক বিষয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয় তাঁর। সামনেই কোরবানির ইদ। সে বিষয়েও শহরের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

Advertisement

নদিয়ার কল্যাণীতে আজ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফিরেই লালবাজার যান তিনি। মুখ্যমন্ত্রী আসার খবর আসতেই লালবাজারে সাজো সাজো রব ওঠে। মুখ্যমন্ত্রীর কনভয় লালবাজারে পৌঁছলে পুলিশ আধিকারিকরা তাঁকে অভ্যর্থনা জানায়।

Advertisement

লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। লালবাজারের ভিতরের একাধিক ভবনে কাজ চলছে। সেই বিষয়ও আলোচনায় উঠে আসে বলে খবর। পুলিশ কমিশনার অজয় নন্দার সঙ্গে বেশ কিছু ক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি ইস্যু ও দুষ্কৃতী দমনে জিরো টলারেন্সের বার্তা দেন তিনি। কেন্দ্র-রাজ্য সমন্বয় বজায় রেখে কাজ করার বার্তাও বৈঠকে দেওয়া হয় বলে খবর।

 

 

Advertisement