• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

এন্টালিতে চলল গুলি

এন্টালি থানায় কাল্টা শামিম ও মহম্মদ সামিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে

এন্টালিতে চলল গুলি

Kharagpur Shootout Photo-SNS

এন্টালিতে দু’দলের মধ্যে সংঘর্ষ, চলল গুলি। খেলা নিয়ে পাড়ার কিশোরদের মধ্যে বিবাদ। তা নিয়েই সংঘর্ষ। অভিযোগ দুই দুষ্কৃতী দল এলাকার বাসিন্দাদের দিকে তাক করে গুলি চালায়। এন্টালি থানায় কাল্টা শামিম ও মহম্মদ সামিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও পুলিশের দাবি, গুলি চলছে কি না, সেই ব‌্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে এন্টালির মোতিঝিল লেনে এই ঘটনাটি ঘটে। ফুটবল ম‌্যাচে গোল দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে।
শুরু হয় গালিগালাজ পরে মারপিট। গোলমাল দেখে এলাকার বাসিন্দারা সেখানে যান। এর মধ্যে এন্টালি এলাকার ওই অঞ্চলের দুই ত্রাস কাল্টা শামিম ও মহম্মদ সামির সেখানে চলে আসে। তারা দু’জনই সেখানে গোলমাল শুরু করে।

এলাকার বাসিন্দা কলিমউদ্দিন-সহ কয়েকজন তাদের বাধা দেন। এর পরই তাদের সঙ্গে নতুন করে ঝামেলা শুরু করে শামিম ও সামির। গোলমাল চলাকালীনই কাল্টা শামিম ও মহম্মদ সামির আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখায়।  বাসিন্দারা ধরতে গেলে তাদের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও ক’টি গুলি চালানো হয়, তা নিয়ে পুলিশ নিশ্চিত নয়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে কোনও বুলেটের খোল বা বুলেট হেড উদ্ধার হয়নি। ঘটনার পর থেকে দুই অভিযুক্তই পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।