• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

আসনভিত্তিক ভোটের হার সকাল ১১টা পর্যন্ত

সকাল ১১টা পর্য়ন্ত ১৪২টি আসনের মধ্যে ভোটের হার সর্বোচ্চ গলসিতে

সকাল ১১টা পর্য়ন্ত ১৪২টি আসনের মধ্যে ভোটের হার সর্বোচ্চ গলসিতে। সেখানে ভোট পড়েছে ৪৭.৮৬ শতাংশ। তার পরেই রয়েছে মন্তেশ্বর। সেখানে ভোটের হার ৪৬.৮৩ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে কম ভোটের হার মহেশতলায়— ৩৩.৫ শতাংশ। ভবানীপুরে সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৭.২৭। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাঙড়ে ভোট পড়েছে ৩৪.২৮ শতাংশ।