• facebook
  • twitter
Wednesday, 8 April, 2026

১৩ বছর পর জেলমুক্তির পথে সারদা কর্তা, শর্তসাপেক্ষে জামিন সুদীপ্ত সেনের

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ-এর ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলায় তাঁকে জামিন মঞ্জুর করেছে

দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তির পথে সারদা কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুদীপ্ত সেন।  বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের হাতে থাকা দু’টি মামলায় তাঁকে জামিন মঞ্জুর করেছে। এর ফলে, আইনি দিক থেকে তাঁর মুক্তির আর কোনও বাধা রইল না।

আদালত সূত্রে জানা গিয়েছে, জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্তগুলি মেনে চলার ভিত্তিতেই জেল থেকে মুক্তি পেতে পারেন তিনি। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে, সম্ভবত  জেল থেকে ছাড়া পেতে পারেন সুদীপ্ত।

Advertisement

২০১৩ সালে প্রকাশ্যে আসে রাজ্যের বহুচর্চিত সারদা চিটফান্ড কেলেঙ্কারি। সেই সময় থেকেই গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন সংস্থার কর্তা সুদীপ্ত সেন। একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার তদন্তের মুখে পড়ে এই মামলা দেশের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত হয়।

Advertisement

এদিনের রায়ে নতুন মোড় এল সেই দীর্ঘ আইনি লড়াইয়ে। তবে জামিন মিললেও মামলা থেকে মুক্তি নয়— বিচারপ্রক্রিয়া চলবে নিজস্ব গতিতেই। আদালতের শর্ত মেনে আগামী দিনে তাঁকে আইনি লড়াই চালিয়ে যেতে হবে বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ।

Advertisement