• facebook
  • twitter
  • youtube
Monday, 23 November, 2026

মোথাবাড়ি মামলায় এনআইএ দপ্তরে হাজিরা সাবিনা ইয়াসমিনের, সঙ্গে স্বামীও

এ দিন এনআইএ দপ্তরে ঢোকার আগে তলব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাবিনা। তাঁর অভিযোগ, ‘কোনও কারণ ছাড়াই বারবার তাঁদের ডেকে পাঠানো হচ্ছে

মোথাবাড়ি মামলায় এনআইএ দপ্তরে হাজিরা সাবিনা ইয়াসমিনের, সঙ্গে স্বামীও

প্রতীকী ছবি (Image: IANS)

মোথাবাড়ি মামলায় এনআইএ দপ্তরে এলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। সোমবার সকালে নিউ টাউনে এনআইএ-র দপ্তরে হাজিরা দেন তিনি। একই সঙ্গে তদন্তকারীদের মুখোমুখি হন তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমও। এর আগে গত সপ্তাহে দু’জনকেই নতুন করে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এ দিন এনআইএ দপ্তরে ঢোকার আগে তলব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাবিনা। তাঁর অভিযোগ, ‘কোনও কারণ ছাড়াই বারবার তাঁদের ডেকে পাঠানো হচ্ছে। প্রাক্তন মন্ত্রীর কথায়, অনেকেকেই অনেক বার করে ডাকছে। এই ঘটনার সঙ্গে আমরা কোনও ভাবেই জড়িত নই। আমারা আগেও বলেছি। তার পরেও আবার ডাকা হয়েছে।‘ তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁদের ডাকা হচ্ছে।

আরও পড়ুন: ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, তিন মামলায় স্বস্তি

উল্লেখ্য, মোথাবাড়ি কাণ্ডের তদন্তের শুরুতেই সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। তাঁর স্বামী মেহবুবকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। এ বার ফের দু’জনকেই তলব করেছে তদন্তকারী সংস্থা। কী কারণে তাঁদের নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হল, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআরের কাজে নিযুক্ত সাত জন বিচারবিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে। তাঁদের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী গিয়ে ওই আধিকারিকদের উদ্ধার করে। পরে ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে।

আরও পড়ুন: এখনও সঙ্কট কাটেনি রেখা পাত্রের, ফুসফুসে রয়েছে সমস্যা

তদন্তের দায়িত্ব পাওয়ার পর মালদহের সুজাপুর ও মোথাবাড়ি এলাকায় একাধিকাবার অভিযান চালায় এনআইএ। এই ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তদন্তকারীরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালান।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাবিনাকে তলব করেছিল এনআইএ। তখন সকাল ১১টার মধ্যে তাঁকে মালদহের কালিয়াচক থানায় হাজিরা হতে বলা হয়েছিল। স্বামী মেহবুবের শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে হাজির হতে পারেননি সাবিনা। কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন তাঁর স্বামী। পরে ওই দিন দুপুরে কালিয়াচক থানার পরিবর্তে কলকাতায় এনআইএ-র দপ্তরে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী।

দেখুন: