• facebook
  • twitter
  • youtube
Friday, 25 September, 2026

শুক্রবারও দক্ষিবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও কি হবে বৃষ্টি?

ব্যর্থতার পরেই বাজিমাত, মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে সোনা কমলজিত-সুরুচির, রুপো অ্যাথলেটিক্সে, আরো পদক নিশ্চিত

শুক্রবারও দক্ষিবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও কি হবে বৃষ্টি?

Image: IANS

বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ  (Weather Forecast) তৈরি হয়েছিল। তা বুধবার রাতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢোকে। স্থলভাগে ঢুকেই নিম্নচাপটি শক্তি হারিয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে সেটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তি হারাবে।

তবে নিম্নচাপের প্রভাবে শুক্রবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি  (Rain)চলবে। বৃষ্টি (Rain) হতে পারে কলকাতাতেও। শুক্রবার সকালে কলকাতা ও সংলগ্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথায়ও কোথাও আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী (Weather Forecast) , কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। তিন জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনাতেও তুলনামূলক বেশি বৃষ্টি (Rain) হতে পারে। এই তিন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: আগের চেয়ে ভালো সম্পর্ক, ট্রাম্প-জিনপিং-এর উষ্ণতার বার্তা, হোয়াইট হাউসের বাইরে ‘ফ্রি তিব্বত’ স্লোগান বিক্ষোভকারীদের

এ ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির  (Rain) পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিন দক্ষিণের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।

নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরেই উত্তাল সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে (Weather Forecast), সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। কখনও কখনও দমকা হাওয়ার গতিবেগ ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ, শুক্রে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

উত্তরেও বৃষ্টি (Rain) ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস (Weather Forecast) রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির (Rain) সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে।

এদিকে, বৃষ্টির (Rain) জেরে কলকাতায় তাপমাত্রাও কিছুটা কমেছে। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম।

দেখুন: ‘এমন ব্যবস্থা গোটা ভারতে কোথাও নেই’, আদানি হাসপাতাল নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর