• facebook
  • twitter
  • youtube
Thursday, 24 September, 2026

স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ, শুক্রে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির জন্য আর সতর্কতা জারি করা হয়নি। তদবে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে।

স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ, শুক্রে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

Photo: Magnific

গভীর নিম্নচাপটি অবশেষে স্থলভাগে প্রবেশ করেছে। বর্তমানে সেটি অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যাতেই গভীর নিম্নচাপের শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টায় পস্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবারও রাজ্যের ৯টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে ঝড়বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে।

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ আলিপুর আবহাওয়া দপ্তর একটি বুলেটিন প্রকাশ করেছে। তা অনুসারে, গভীর নিম্নচাপটি ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে স্থলভাগের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অন্ধ্রের কলিঙ্গপটনম থেকে গভীর নিম্নচাপের দূরত্ব ৭০ কিলোমিটার। ওড়িশার কোরাপুট থেকে ৯০ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে রয়েছে। ওড়িশার রায়পুর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তারপরে নিম্নচাপটি আরও দুর্বল হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পুরীতে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি চলতে পারে। পর্যটকদের সতর্ক করার জন্য লাল পতাকা দেখিয়ে প্রশাসন প্রচার চালাচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির জন্য আর সতর্কতা জারি করা হয়নি। তদবে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে।

আরও পড়ুন: বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণে জারি কমলা সতর্কতা, উত্তরে কী পূর্বাভাস?

উত্তরবঙ্গের ৮ জেলাতে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে।