• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

আজ নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’, থাকতে পারেন মুখ্যমন্ত্রী

টানা তিন দিন- সোমবার, মঙ্গলবার ও বুধবার চলবে এই বিশেষ শিবির

Image: IANS

সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সোমবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে জলকল্যাণ শিবির কর্মসূচি। বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লকে প্রথমবারের মতো এই কর্মসূচি আয়োজন করা হ্চ্ছে। টানা তিন দিন- সোমবার, মঙ্গলবার ও বুধবার চলবে এই বিশেষ শিবির। সোমবার নন্দীগ্রামের একটি জলকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া বিভিন্ন শিবিরে অংশ নেবেন মন্ত্রী ও বিধায়কেরা।

এই শিবিরগুলিতে প্রায় ৫৫ ধরনের সরকারি পরিষেবা পাওয়া যাবে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত ও আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের আবেদনও এখান থেকে করা যাবে।

তিন দিনের এই কর্মসূচির মূল লক্ষ্য এক জায়গায় সরকারি পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়া। বিভিন্ন দপ্তররের আধিকারিকরা উপস্থিত থেকে মানুষকে প্রকল্প সংক্রান্ত তথ্য ও সহায়তা প্রদান করবেন অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকলল্প, বিধবা ভাতা, পিএম কিষান যোজনা এবং বার্ধক্য ভাতার মতো প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে। এছাড়া আধার, ভোটার পরিচয়পত্র-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিতে কোনও ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থাও করা হবে।

কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনও আবেদন নিষ্পত্তি না হলে, শিবিরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন এবং প্রশাসনিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতার কারণে কোনও যোগ্য ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেজন্য জেলা প্রশাসনগুলিকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।