• facebook
  • twitter
  • youtube
Friday, 25 September, 2026

শিলিগুড়ি জংশনে সাতটি সোনার বার-সহ যুবক গ্রেপ্তার, আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা

প্রধাননগর থানার আইসি বিডি সরকার জানিয়েছেন, ধৃত প্রেম কুমারকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে

শিলিগুড়ি জংশনে সাতটি সোনার বার-সহ যুবক গ্রেপ্তার, আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা

Youth Arrested With Gold Bar Photo-SNS

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন এলাকা থেকে সাতটি সোনার বার-সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত যুবকের নাম প্রেম কুমার, বয়স ৪৩ বছর। দুর্গাপুজোর আগে এই সোনা পাচার করে মুনাফা করার ছক ছিল বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়ার পর শিলিগুড়ি জংশন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছিল। তখনই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় প্রেম কুমারকে। যা দেখেই তৎপর হয়ে ওঠে পুলিশ। এরপর পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। সেই সময় তার কাছ থেকে মোট সাতটি সোনার বার উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া প্রত্যেকটি সোনার বার ২৪ ক্যারেটের। উদ্ধার হওয়া সোনার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। এই ঘটনার পর ধৃত যুবককে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই সোনা পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রধাননগর থানার আইসি বিডি সরকার জানিয়েছেন, ধৃত প্রেম কুমারকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধান এবং সোনা পাচারের সম্পূর্ণ নেটওয়ার্কের হদিস পেতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।