• facebook
  • twitter
Wednesday, 6 May, 2026

গুরু পূর্ণিমায় ভক্তদের ঢল বেলুড়মঠে

মাঝের দু'বছর অতিমারীর কারণে বেলুড় মঠের গুরু প্রণাম বন্ধ থাকায় এ বছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ল বেলুড় মঠের গেটে।

আজ গুরু পূর্ণিমা। প্রতিবছরের মত এবারেও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তদের ঢল নেমেছে বেলুড়মঠে।

এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা তাদের দীক্ষাগুরু কে প্রণাম ও শ্রদ্ধা জানাতে, তার আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন।

Advertisement

এমনিতেই সারা বছরই নিয়ম মত ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনটাতে তারা স্বশরীরে বেলুড় মঠের এসে দীক্ষা গুরু কে প্রণাম করেন, পূজা করেন, তার আশীর্বাদ নেন।

Advertisement

এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয। এমনিতেই সকাল সাড়ে ছটায় বেলুড় মঠ খোলা হয়।

আজ একই নিয়মে মঠ খোলা হবে। সকাল ১০ টা নাগাদ মহারাজেরা ভক্তদের প্রণাম নেবেন ও আশীর্বাদ দেবেন।

মাঝের দু’বছর অতিমারীর কারণে বেলুড় মঠের গুরু প্রণাম বন্ধ থাকায় এ বছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ল বেলুড় মঠের গেটে।

নিয়ম মত সাদা পদ্ম ফুল এবং প্রসাদ নিয়ে তারা অপেক্ষমাণ। গুরু দর্শন এবং প্রণাম ও আশীর্বাদ গ্রহণের জন্য প্রণাম শেষে তারা বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করবেন।

Advertisement