• facebook
  • twitter
Tuesday, 3 March, 2026

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ি

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পার্কস্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী

সাতসকালে পার্কস্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। যদিও ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই খবর। তবে ঘটনায় স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পার্কস্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

Advertisement