• facebook
  • twitter
Sunday, 22 March, 2026

কর্মীসভা থেকে এসআইআর নিয়ে সরব মমতা

এই প্রসঙ্গে কমিশনকে নিশানা করে মমতা বলেন, গত তিন দিনে ৫০ জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে

এসআইআর ইস্যুতে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানীপুরের অহীন্দ্র মঞ্চে কর্মীসভা করেন তৃণমূল নেত্রী। এদিনের ভোট প্রস্তুতির সভা থেকে এসআইআর ইস্যুতে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। এই প্রসঙ্গে কমিশনকে নিশানা করে মমতা বলেন, গত তিন দিনে ৫০ জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনও ঘটনা ঘটলে তার দায় কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশনকে ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ করেন মমতা।  এসআইআর প্রক্রিয়ার কারণে যাঁরা সমস্যার মুখে পড়বেন তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন মমতা।

এসআইআরকে কেন্দ্র করে বাংলায় যে উদ্বেগ এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকেও এদিন নিশানা করেন মমতা। এর পাশাপাশি আসন্ন বিধানসভার কথা মাথায় রেখে দলীয় কর্মীদের আরও বেশি করে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। এ প্রসঙ্গে তিনি বলেন, ভোট শেষ মানেই বাড়ি যাওয়া নয়। লোডশেডিং করা হতে পারে— তাই স্ট্রং রুমের উপর বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।

Advertisement

Advertisement

Advertisement