• facebook
  • twitter
  • youtube
Tuesday, 11 August, 2026

ভোট দিলেন মলয় ঘটক

আসানসোল উত্তরের আপার চেলিডাঙা কার্নানি প্রাইমেরি স্কুলে ভোট দেন তিনি

ভোট দিলেন মলয় ঘটক

প্রথম দফায় ভোট দিলেন আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তরের আপার চেলিডাঙা কার্নানি প্রাইমেরি স্কুলে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মলয় ঘটক। তাঁর অভিযোগ, ‘গুজরাট থেকে একাধিক ট্রেনে দুষ্কৃতী ঢুকিয়েছে বিজেপি। সামার স্পেশাল ট্রেনের নাম করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুষ্কৃতী ঢোকানো হয়েছে।’ অনেকে সরকারি বুথ স্লিপ পাননি বলে অভিযোগ মলয় ঘটকের।