• facebook
  • twitter
  • youtube
Monday, 13 July, 2026

কুণাল ঘোষকে আর্থিক জরিমানা হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামিম, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ সহ কয়েকজন শিক্ষককে অর্থিক জরিমানা নির্দেশ

কুণাল ঘোষকে আর্থিক জরিমানা হাইকোর্টের

Photo: Representational Image

২০০০ টাকা আর্থিক জরিমানা করলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের তিন বিচারপতির বেঞ্চ। কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামিম, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ সহ কয়েকজন শিক্ষককে অর্থিক জরিমানা নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের তিন বিচারপতির বেঞ্চ।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে এসএসসির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা নিউমারিক পোস্টে নিয়োগ দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামীম। সেই ঘটনার প্রতিবাদে আইনজীবীর চেম্বার সামনে বিক্ষোভ এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়।