• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

হাঁসখালি: ফাঁস রহস্যজনক অডিয়ো

রাত সাড়ে ৮টা নাগাদ তৃণমূল নেতার ভাগ্নে দীপঙ্কর পোদ্দার ধর্ষণ করে। তাঁর সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি।ফাঁস হওয়া অডিয়ো ক্লিপে এমনই দাবি করেছেন এক ব্যক্তি।

হাঁসখালি: ফাঁস রহস্যজনক অডিয়ো

সে দিন রাত সাড়ে ৮ টা নাগাদ তৃণমূল নেতার ভাগ্নে দীপঙ্কর পোদ্দার ধর্ষণ করে। তাঁর সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। ফাঁস হওয়া অডিয়ো ক্লিপে এমনই দাবি করেছেন এক ব্যক্তি।

যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। ফোনের কথোপকথনে মনে করা হচ্ছে, ওই গ্রুপ কলে ছিলেন তিন জন।

ফোনের কথোপকথনে অংশগ্রহণকারী সকলেই ব্রজগোপালের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

তাঁদের একজনকে বলতে শোনা গিয়েছে, রাত সাড়ে ৮ টা নাগাদ মেয়েটিকে নিয়ে যান দীপঙ্কর।

প্রায় এক ঘণ্টা মেয়েটির সঙ্গে ছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও এক জন ছিলেন বলে দাবি। পরে মেয়েটির মা তাকে নিয়ে যায়।

এই গ্রুপ কলে তিন জনের কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দীপঙ্কর পোদ্দার রাত সাড়ে ৮ টা নাগাদ মেয়েটিকে তাঁর সঙ্গে নিয়ে যান।

এখন দীপঙ্করের জন্য তাঁরা সবাই আতঙ্কে রয়েছেন। এক জনকে বলতে শোনা যায়, অভিযুক্তদের ছাড়ানোর জন্য জমি বেচে ১০ কোটি টাকা খরচ করবেন ‘দাদু’।

তবে কে এই ‘দাদু’, তার পরিচয় কী তা জানা যায়নি। ওই ব্যক্তিকে এও বলতে শোনা যায়, “ফিরে এসে ১০-১২টা মেশিন নিয়ে ঘুরবে (অভিযুক্ত)।”

ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “দীপঙ্কর সে দিন রাতে গিয়েছিল। এ বার কথাটা শোনো। ও কাউকে বলেনি।

এ বার আমাকে বলছে, ‘আমিও ওখানে ছিলাম। তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি । কিন্তু কেউ জানে না। তার পর ও আর ওর ভিতরে যায়নি।

এ বার যখন পুলিশ এসেছে তখন ও ভয় পেয়েছে। ঘেমে গিয়েছে। আর কথা বেরোচ্ছে না। কারণ ওর ভয় রয়েছে। ওই ঘটনায় যুক্ত ছিল। ঘাবড়ে রয়েছে। ওর জন্যই ব্রজ ফেঁসেছে।”