পশ্চিমবঙ্গের শিক্ষ দপ্তর মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী ৩০ দিনের মধ্যে অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যে সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নির্বাচিত ছাত্র সংসদ নেই, সে সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবিলম্বে শিক্ষার্থীদের কাছ থেকে ‘স্টুডেন্টস ইউনিয়ন ফি’ আদায় বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।
শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে রাজ্যের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদ নেই। নিয়ম অনুযায়ী, নির্বাচিত ছাত্র সংসদ না থাকলে পড়ুয়াদের কাছ থেকে ‘স্টুডন্টস ইউনিয়ন ফি’ আদায় করা যায় না। অথচ দীর্ঘদিন ধরেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই ফি আদায় করা হচ্ছিল। তাই নির্বাচিত ছাত্র সংসদ গঠিত না হওয়া পর্যন্ত এই ফি সংগ্রহ সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে অডিট রিপোর্টে নির্বাচিত ছাত্র সংসদ না থাকা অবস্থায় ‘স্টুডেন্টস ইউনিয়ন ফি’ বাবদ কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং সেই টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে তা উল্লেখ করতে বলা হয়েছে।
Advertisement
৩০ দিনের মধ্যে অডিট রিপোর্ট জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শিক্ষা মহলের একাংশের মত, এই অডিট রিপোর্টগুলি জমা পড়লে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আর্থিক অনিয়ম বা দুর্নীতির চিত্র উঠে আসতে পারে। বিশেষ করে বহু কোটি টাকার শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনার পর শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে উদ্যোগ নিয়েছে।
Advertisement
স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি স্কুল পরিচাল সমিতির সদস্য নির্বাচনের জন্য নতুন নিয়ম চালু করেছে, যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করা যায়। নতুন পরিকল্পনা অনুযায়ী, পরিচালন সমিতির সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন, মনোনয়নের মাধ্যমে নয়। তবে পরিচালন সমিতির সচিব পদে ব্যতিক্রম থাকবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাই স্বয়ংক্রিয়বাবে ওই পদের দায়িত্ব পালন করবেন। শিক্ষা মহলের মত, এই পদক্ষেপগুলি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Advertisement




