• facebook
  • twitter
  • youtube
Monday, 2 November, 2026

‘যা বলেছি বেশ করেছি’, থানায় কালীপুজো করা নিয়ে নিজের সিদ্ধান্তে অটল উচ্চশিক্ষামন্ত্রী

তাছাড়া এই নিদান নিয়ে পুলিশ মহলেও আলোচনা হয়েছে। তবে তাদের কালীপুজো করা নিয়ে কোনও আপত্তি নেই। পুলিশের কেন

‘যা বলেছি বেশ করেছি’, থানায় কালীপুজো করা নিয়ে নিজের সিদ্ধান্তে অটল উচ্চশিক্ষামন্ত্রী

Jagannath Chatterjee Photo-SNS

প্রত্যেক থানায় কালীপুজো করতে হবে বলে সিউড়ি থানায় বিজয়ী সম্মিলনীতে জেলা পুলিশ সুপারের কাছে প্রস্তাব দিয়েছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য-রাজনীতিতে জোর বিতর্ক শুরু হয়। বিরোধীদের সমালোচনার মুখে এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন জগন্নাথবাবু। শুধু তাই নয়, থানায় থানায় কালীপুজো করার অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু এই অনুরোধের জেরে যে তুমুল সমালোচনার মুখে পড়তে হবে সেটা ভাবতেও পারেননি। এবার সেিসব সমালোচনার জবাব সপাটে দিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়।

এদিকে পুলিশ সংস্কৃতির অঙ্গ থানায় থানায় কালীপুজো করা। আজন্মকাল থানায় থানায় কালীপুজো হয়ে আসছে। এই বিষয়টি তুলে একযোগে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় নিজের অবস্থানে অটল থেকে সংবাদমাধ্যমে বলেন, ‘পুলিশ সংস্কৃতির অঙ্গ থানায় থানায় কালীপুজো করা। যা বলেছি বেশ করেছি। সঙ্গত কারণ আছে বলেই বলা হয়েছে। আজন্মকাল থানায় থানায় কালীপুজো হয়ে আসছে। পুলিশ সংস্কৃতির অঙ্গ থানায় কালীপুজো করা। জ্যোতি বসু যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এই নিয়ে কোনওদিনই কোনও আগ্রহ দেখাননি। বুদ্ধদেব ভট্টাচার্য পৃথক সংখ্যালঘু দপ্তর তৈরি করলেন। ভোটের স্বার্থে মুসলিমদের তোষণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন উনি বলে দিলেন থানায় কালীপুজো করা যাবে না।’

অন্যদিকে শহরে কালীপুজো তেমন হয় না। গ্রামবাংলায় তা বেশি হয়। কিন্তু থানায় থানায় কালীপুজো আগে কবে হয়েছে তা সাধারণ মানুষের মনে নেই। এই আবহে এমন নিদান কেন দিলেন? প্রশ্ন করা হয় উচ্চশিক্ষামন্ত্রীকে। জবাবে জগন্নাথ চট্টোপাধ্যায়ের যুক্তি, ‘সংবিধানের থার্ড শিডিউলে রাজ্যের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ কী নিয়েছিলাম? আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি বিধি দ্বারা স্থাপিত সংবিধানের প্রতি আমি আস্থা ও আনুগত্য প্রকাশ করিব। তাহলে সংবিধানের প্রতি আস্থা ও আনুগত্য আমি কার উপর ভরসা করে নিলাম? ঈশ্বরের উপর ভরসা করে তো? সুতরাং পুলিশ সংস্কৃতির অঙ্গ থানায় কালীপুজো করা।’

তাছাড়া এই নিদান নিয়ে পুলিশ মহলেও আলোচনা হয়েছে। তবে তাদের কালীপুজো করা নিয়ে কোনও আপত্তি নেই। পুলিশের কেন কালীপুজো করা উচিত? সেই ব্যাখ্যা দিতে গিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘গত কালীপুজোয় মা কালীকে প্রিজন ভ্যানে তোলার ছবি দেখেছে গোটা রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনী সরকারের আমলে এবার পুলিশকে তো তার প্রায়শ্চিত্ত করতে হবে। এই দুইয়ের প্রায়শ্চিত্ত করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ থানায় কালীপুজো করুক।’