বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ভোর থেকে রেশন দুর্নীতি মামলায় কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় সংস্থাটি। সূত্রের খবর, হাওড়া (Howrah), বনগাঁ (Bongaon), মুর্শিদাবাদ (Murshidabad) সহ মোট ১২টি জায়গায় এই অভিযান চালানো হয়েছে। একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। পোদ্দার কোর্ট (Poddar Court) এবং মিন্টো পার্ক (Minto Park) এলাকার দপ্তরগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির জিজ্ঞাসাবাদ থেকেই নতুন তথ্য সামনে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। এই মামলায় এর আগেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), বাকিবুর রহমান (Bakibur Rahman) এবং শংকর আঢ্য (Shankar Adhya)-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরবর্তীতে তাঁরা জামিনে মুক্তি পান।
Advertisement
প্রসঙ্গত, ২০২০ সালে নদিয়া (Nadia) থেকে বিপুল পরিমাণ রেশনের আটা উদ্ধারের ঘটনায় এই দুর্নীতির সূত্রপাত। অভিযোগ, রেশনের ২০ থেকে ৪০ শতাংশ গম সরিয়ে তা কালোবাজারে বিক্রি করা হতো।
Advertisement
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের অভিযান নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) অভিযোগ তুলেছে, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
Advertisement



