• facebook
  • twitter
  • youtube
Thursday, 8 October, 2026

চুঁচুড়ায় দুর্নীতি দমন শাখার অভিযানে উদ্ধার প্রায় ১.৩২ কোটি টাকার অবৈধ সম্পত্তি

অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দপ্তর। এর জন্য ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার তথ্য তারা শেয়ার করেছে।

চুঁচুড়ায় দুর্নীতি দমন শাখার অভিযানে উদ্ধার প্রায় ১.৩২ কোটি টাকার অবৈধ সম্পত্তি

File Photo

চুঁচুড়ায় বিপুল অঙ্কের বেআইনি সম্পদ ও বিনিয়োগের হদিশ পেল পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি দমন শাখা। ৬ ও ৭ অক্টোবর হুগলির চুঁচুড়ার বড়বাজার এলাকায় অভিযুক্তের বাসভবনে টানা অভিযান চালানো হয়। দুর্নীতি দমন শাখা মোট ৭৩টি গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক বিনিয়োগের প্রমাণ বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীরা দেখেছেন, অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১.৩২ কোটি টাকার আর্থিক সম্পত্তি ও বিনিয়োগ রয়েছে।

এসিবি জানিয়েছে, পাঁচ বছরের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তির সিংহভাগ গড়ে তোলা হয়েছে। তদন্তকারীরা সমস্ত নথি খতিয়ে দেখছেন। আরও কোনও গোপন সম্পত্তি রয়েছে কি না, তা জানতে বিস্তারিতভাবে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।

দুর্নীতি দমন শাখা দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে। কোনও সরকারি কর্মী বা আধিকারিক ঘুষ চাইলে তা সরাসরি এসিবি-কে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সেক্ষেত্রে অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দপ্তর। এর জন্য ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার তথ্য তারা শেয়ার করেছে।

আরও পড়ুন: মিডিয়া ট্রায়াল রুখতে অভিষেকের আবেদন, উপযুক্ত বেঞ্চে আবেদনের পরামর্শ বিচারপতি কৃষ্ণ রাওয়ের

দপ্তরের শেয়ার করা ফোন নম্বর হল ০৩৩-২২৬২৫১৪৫। হোয়াটসঅ্যাপ নম্বর হল ৯৮৩৬২৩৩৮৯১। এছাড়া ফেসবুক ও এক্স হ্যান্ডলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। শুধু তাই নয়, সরকারি দপ্তর ও সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনবহুল এলাকায় কিউআর কোডও রয়েছে। যাতে সাধারণ মানুষ খুব সহজেই তাঁদের অভিযোগ জানাতে পারেন।