• facebook
  • twitter
  • youtube
Saturday, 18 July, 2026

লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখা করলেন রাজ্যপালের সঙ্গে

রাজ্যপাল আর এন রবি তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান

লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখা করলেন রাজ্যপালের সঙ্গে

রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার লোকভবনে গেলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তিনি। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ লোকভবনে যান তিনি। রাজ্যপাল আর এন রবি তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। এর আগে ৮ মে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার দিনই তিনি লোকভবনে সরকার গঠনের দাবিপত্র পেশ করেছিলেন। তার পর আজ গেলেন লোকভনে।

দু’জনে একান্তে কিছুক্ষণ কথা বলেন। ইতিমধ্যে নতুন সরকার জনকল্যাণমূলক কাজ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। একাধিক প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে। জুন মাসে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। রীতি মেনে তার সূচনা করার কথা রাজ্যপালেরই। এছাড়া মন্ত্রীসভা সম্প্রসারণের পর নতুন মন্ত্রীদের রাজভবনে শপথ নেওয়ার বিষয়ও রয়েছে। শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালের মধ্যে সেই বিষয়ই আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।