• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

বিএসএফকে জমি হস্তান্তরে সবুজ সিগন্যাল রাজ্যের

৫৪ একরের বেশি জমি বিএসএফকে বিএসএফকে দেওয়ার ব্যাপারে সবুজ সংকেট শুভেন্দু অধিকারীর সরকারের। 

বিএসএফকে জমি হস্তান্তরে সবুজ সিগন্যাল রাজ্যের

Photo- ANI

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্যাবিনেট বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়ে সবুজ সংকেত দিল। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। ৫৪ একরের বেশি জমি বিএসএফকে বিএসএফকে দেওয়ার ব্যাপারে সবুজ সংকেট শুভেন্দু অধিকারীর সরকারের।

 

সেই সঙ্গে ৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় স্বাস্থ্য মিশনে যারা যুক্ত রয়েছে তাদের সকলকে ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধির সবুজ সংকেতও দিয়েছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, ৫৪.২৪৮৫ একর জমি যা মূলত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা তে রয়েছে। আর সেখান থেকেই বিএসএফকে দেওয়া হয়েছে। কারণ এই সকল এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত খুব বেশি দুর নয়। পাশাপাশি জানা গিয়েছে যে সকল ৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা,  দক্ষিণ ২৪ পরগণা এছাড়াও কলকাতাতে তৈরি করা হবে।  সেই সঙ্গে ৩৬টি বিশেষ পদ তৈরি করা হবে। সেখানে এই নিয়োগ করা হবে যাতে এই সকল ক্ষেত্রে কোনো সমস্যা না হয়।

এছাড়াও রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন সংক্রান্ত যে নিয়ম রয়েছে তা সংশোধন করা হয়েছে। পাশাপাশি চুক্তিবদ্ধ স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।  যা লাগু হবে ১ আগষ্ট থেকে। পাশাপাশি বিকশিত ভারত স্কিমের সুবিধা কারা পাবে , সেখানেও সংশোধন করা হয়েছে।

আগেই বিধানসভায় জানিয়েছিলেন, বিএসএফকে ১০ হাজার একরের বেশি জমি দেওয়া হয়েছিল। সেখানে ফেন্সিং সহ একাধিক কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে।